আগুনের হোতা যুবদল নেতা নয়নকে খুঁজছে পুলিশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম

পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েই ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াত কর্মীরা রাজধানীতে তাণ্ডব চালায় বলে মনে করছে পুলিশ। গাড়িতে আগুন দেয়ার একাধিক ঘটনায় রবিউল ইসলাম নয়ন নামের এক তরুণকে শনাক্ত করেছে পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব। মিলেছে গান পাউডার ব্যবহারের আলামত। পুলিশ সদস্যকে হত্যার ঘটনায়ও জড়িত ছিলো বিএনপি কর্মীরা। ভিডিও ছবি দেখে তাদের শনাক্ত করেছে পুলিশ।

গেলো ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিপূর্ণ সমাবেশের কথা বলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালানো হয় । এদিন কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর ও নয়াপল্টনে ভাঙচুর গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় ‘প্রেস’ লেখা লাইফ জ্যাকেট পরা এক যুবককে দেখা গেছে। 

ভিডিও বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম রবিউল ইসলাম নয়ন। তিনি তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব । এর আগে ২০১৩ ও ১৪ সালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা হয়। বাসে আগুন দেয়ার সময় নয়নের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, যেখানে ‘প্রেস’ লেখা ছিল এবং হাতে লাঠি ছিলো বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। 

 আগুনের হোতা যুবদল নেতা নয়নকে খুঁজছে পুলিশ।

তিনি বলেন, ভেস্ট পরে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে। গাড়িতে আগুন দেওয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেওয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য। গত শনিবার কাকরাইল অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে রবিউল ইসলাম নয়নকে শনাক্ত করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আরও বলেন, ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। কাকরাইলে প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেয়া ব্যক্তিও তিনি। এর আগে ২০১৩-১৪ সালেও বাসে আগুন দেয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছিল। নয়ন মাগুরা থেকে স্কুলজীবন শেষ করে ঢাকায় এসে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পর্যায়ক্রমে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। নয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর বিস্তারিত আরও জানা যাবে।

আগুনের হোতা যুবদল নেতা নয়নকে খুঁজছে পুলিশ।

মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান জানান, পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে শনাক্ত করেছে পুলিশ। সেদিন পারভেজের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে হামলাকারীরা। এরইমধ্যে সেই ঘটনায় শামীম রেজা ও মো. সুলতান নামের দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।  

সেদিন সংঘর্ষের সূচনা হয় কাকরাইল থেকে। সেখানে দুইটি পিকআপ ও বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনায় ছাত্রদল এবং যুবদলের কর্মীদের চিহ্নিত করেছে পুলিশ। এদেরই একটি দলের হোতা বিচারপতির বাসভবনে হামলা চালায়। গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। 

বলাকা পরিবহনের বাসের ভেতরে নয়ন, বাসে আগুন দিচ্ছেন, আগুন দেয়ার পর বেরিয়ে আসছেন।

এছাড়া রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের সামনে থাকা আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ২৬টি গাড়িতে আগুন, হাসপাতালের দরজা জ্বালানা ভাঙচুর, আইডিইবি ভবনের গাড়িতে আগুন দেয়া ও মতিঝিল রেলওয়ে অফিসার্স কলোনির সামনে থেকে পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার ঘটনার প্রাথমিক তদন্তে বিএনপি জামায়াত কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। যানবাহনে আগুনের ঘটনায় মিলেছে গান পাউডার ব্যবহারের অস্তিত্ব।  

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, পূর্ব পরিকল্পনা মতোই শান্তিপূর্ণ কর্মসূচির নামে এসব তাণ্ডব চালানো হয়।  

আরবিএস  
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর