ইতালি-স্পেন: মুখোমুখিতে কে এগিয়ে?

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৯:৫৮ এএম

আর কিছুক্ষন পর, ইউরোর প্রথম সেমিতে ইতালি-স্পেনেই লড়াই দেখতে বসার আগে, জেনে নিন দুই দলের মধ্যে বেশ কিছু পরিসংখ্যান। এতে চায়ের কাপে জমবে ফুটবল।

রবার্তো মানচিনি অধীনে আজ্জুরিরা দারুণ ফুরফুরে আর খোশ মেজাজে। আসরের অন্যতম ফেবারিট তারা। তবে, লুইস এনরিকের মেটাডোররাও কম দেখাচ্ছে না।

ফুটবলের খেরোখাতা ঘাঁটলে দেখা যায় মুখোমুখি পরিসংখ্যানে ৩৪ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে জিতেছে স্পেন। ইতালি জিতেছে ৯ ম্যাচে। আর কোনও ফল হয়নি ১৩ ম্যাচে।

২০১৭ সালে এই দুই হেভিওয়েট শেষবার মুখোমুখি হয়েছিলো, তাতে স্পেন ৩-০ গোলে জিতেছিলো। ফলে এবার ইতালির প্রতিশোধ নেওয়ার পালা। 

এবারের ইউরোতে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ইতালি সবকটি ম্যাচেই জিতেছে। অর্থাৎ পাঁচে পাঁচ। আর স্পেন তিনটি জিতলেও ড্র করেছে দুইটি। 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা তৃতীয়বার এই দুই দল মুখোমুখি। ২০১২ সালে ৪-০ গোলে ফাইনালে স্পেন জিতেছিলো। এর পাঁচ বছর আগে ইতালির কাছে নকআউট পর্বে শেষ ১৬ তে ২-০ গোলে হেরেছিলো স্পেন।

ইউরোতে স্পেনের থেকে বেশি কেউ আত্মঘাতী গোল থেকে সুবিধা পায়নি। এবারের আসরেও স্পেনের স্কোর লাইনে তিনটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলের আবদান আছে।

লোরেঞ্জো ইনসাইন নিজের শেষ ১৫ ম্যাচে ১৩টি গোলে যুক্ত আছেন। তিনি মোট ৬টি গোল করেছেন ও ৭টি গোলে সহযোগিতা করেছেন।

বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ স্কোরলাইনেও তার অবদান রয়েছে। কোয়ার্টার ফাইনালে তার গোলেই ইতালির সেমিফাইনালের টিকিট হয়।

আরও পড়ুন: রপ্তানি খাতে থেকে ৫১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা

স্পেনের জুটি ডানি ওলমো ১৬ এবং জেরার্ড মরেনো যথাক্রমে ১৬ ও ১৫টি গোলে টার্গেট নিয়েছেন যার একটিও গোল হয়নি। 

গোটা ইউরোতে এর চেয়ে বেশি কেউ শট নেয়নি। যেখানে রোনালদোও ৯টি শটের ৪টি গোল করেছেন, মোরাতা ৪টি গোল করেছেন, সেখানে এই জুটি একটিও পারেনি।

 

একাত্তর/আরবিএস  

তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর