রূপগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকার জাহাঙ্গীর ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আলী আহম্মদ (৬৫), হাসন বানু (৫৫), সোনাউদ্দিন (৪৫), সাহেরা বানু (২৪) এবং ওমর ফারুক (১৮)।

দগ্ধের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাহাঙ্গীরের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় থাকতেন সুনামগঞ্জের খুচরা ব্যবসায়ী আলী আহম্মদ, তার স্ত্রী হাসন বাবু, ছেলে স্থানীয় অনুপম গার্মেন্টসের শ্রমিক ওমর ফারুক, মেয়ে সাহেরা বেগম ও আলী আহমেদের শ্যালক সোনা উদ্দিন। শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে তিতাসের সোনারগাঁও জোনাল অফিসের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আরও তদন্ত করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর