দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:২৮ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে এক সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানের চালক ও চালকের পাশের আসনে থাকা হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পের ১ নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের ফয়েজউল্লার ছেলে মো. নায়েব আলী (৪৫) এবং হেলপার একই এলাকার মকবুল হোসেনের ছেলে শফিউল জামান (২৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় পেছন পেছন আসা ধানবোঝাই একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকের পেছনে থাকা একটি মুরগী বোঝাই হলুদ পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক নায়েব আলী ও চালকের সহকারী শফিউল নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুইটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর