১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই বাসে আগুন

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস মতিঝিলের নটডডেম কলেজের সামনে এবং সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দুটি বাসে আগুন লাগার খবর পায়।

নটরডেম কলেজের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। আর  গাবতলী বাসস্ট্যান্ডের কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে এই অবরোধ।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

কেএসএইচ
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর