বিএনপি ভোটে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ: কাদের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে সহিংস আন্দোলন ত্যাগ করে বিএনপি ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। তাই এখনো আমরা সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাই।

‘নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিও যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। বিএনপিকে বলবো, মত পাল্টে নির্বাচনে অংশ নিন। দরজা খোলা আছে।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তফসিলের আগে থেকেই সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি। দলটির হরতাল-অবরোধের কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

এমন অবস্থার মধ্যে বিএনপির বেশকিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আর অধিকাংশ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন।

বিএনপির যে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলেও এদিন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা নিয়ে শঙ্কা বা চিন্তায় নেই আওয়ামী লীগ।

‘নির্বাচন যারা প্রতিহত করবে দেশের জনগণই তাদের প্রতিহত করবে,’ বলেন তিনি।

সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন।

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের মাধ্যমে একটি অর্থবহ সংসদ নির্বাচন করতে সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কাদের বলেন, নির্বাচন কমিশনের বিধিবিধান, গণতান্ত্রিক রীতিনীতি পালন করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে।

আওয়ামী লীগ নির্বাচন ছাড়া অর্থাৎ জনগণের রায় ছাড়া অগণতান্ত্রিকভাবে কখনো ক্ষমতা নেয়নি বা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

এদিন সংবাদ সম্মেলনে সংলাপ নিয়েও কথা বলেও ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপের সময় এখন আর নেই। সময়মতোই ডোনাল্ড ল্যুর চিঠির জবাব দেয়া হবে।

‘সিইসির বক্তব্যে সংলাপরে বিষয়টা থাকা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ করবে কিনা সেটা তাদের বিষয়,’ বলেন ওবায়দুল কাদের। 

আরবি 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর