লন্ডনে বাঙালি যুবক হত্যায় এক সোমালিয়ানের ২৩ বছর জেল

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:১৪ এএম

গেল বছর সেপ্টেম্বরে উত্তর লন্ডনের এনফিল্ডে নিজের ফ্ল্যাটের সামনে কার পার্কিং স্থলে ২৬ বছর বয়সী বাঙালি তরুণ নাহিদ আহমেদ হত্যার দায়ে আবদি ওসমান ইব্রাহিম নামে এক যুবকের ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার (৭ জুলাই) লন্ডনের উডগ্রীন ক্রাউন কোর্ট এই রায় প্রদান করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নাহিদের মা রুশনারা আহমেদ। 

সাজাপ্রাপ্ত আবদি ওসমান ইব্রাহিম একজন সোমালিয়ান বংশোদ্ভূত নাগরিক। তদন্ত চলাকালে হত্যাকাণ্ডের ৯ মাস পর আবদি খুনের দায় স্বীকার করেন। একারণে আদালত তার ২৬ বছরের সাজা কমিয়ে ২৩ বছর নির্ধারণ করেন। 

জানা যায়, ৪৩ বছর বয়সী আবদি এর আগেও নিজের ভাইয়ের গলা কেটে হত্যাচেষ্টা, এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার মতো গুরুতর অভিযোগে চার বছর সাজা খেটেছেন। 

আরও পড়ুন: করোনা ইউনিট থেকে পালিয়েছে রোগী, খুঁজছে প্রশাসন

রায়ের পর নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে একাত্তরকে দেওয়া সাক্ষাতকারে নাহিদের মা রুশনারা আহমেদ লন্ডনে ক্রমর্ধমান নাইফ ক্রাইম কমাতে না পারায় লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনা করেন। 

এদিকে ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, করোনা মহামারির বছরে নাইফ ক্রাইম অর্থাৎ ছুরি বা চাকু দিয়ে মানুষের উপর আক্রমণ বা হত্যার ঘটনা আট শতাংশ কমলেও ব্রিটেন ছুরি হামলার ঘটনায় এখনো লন্ডনের শীর্ষ অবস্থানে রয়েছে।


একাত্তর/আরএইচ

লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর