মগবাজার ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০১:১৫ এএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের প্রথম রাতে রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত আনুমানিক ১১টার দিকে প্রথম ককটেলটির বিস্ফোরণ ঘটানোর পর নিচে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পরে অবিস্ফোরিত অবস্থায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ওই ককটেলটি নিষ্ক্রিয় করে।

পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করা ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। ইমেজ: একাত্তর

তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বিস্ফোরণের খবরে ঘটনাস্থল ঘুরে দেখেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর