বসন্তের বিরল তাপপ্রবাহে সৃষ্ট দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

বসন্তের বিরল তাপপ্রবাহে সৃষ্ট দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থ অঞ্চল। বৃহস্পতিবার ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ দাবানলে পার্থ শহরের অনেক বাড়িঘর ইতোমধ্যে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে দমকলবাহিনী। খবর স্কাই নিউজ’র।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রিমিয়ার রিটা সাফিওটি এক সংবাদ সম্মেলনে জানান, ইতোমধ্যে ১০টি বাড়ি পুড়ে গিয়েছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দাবানলে আক্রান্ত সবার জন্য এই দিনটি অত্যন্ত কঠিন হবে। যারা এই কঠিন সময়ে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাজ করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

ক্ষয়ক্ষতির হিসাব রাখার কথা বলে তিনি বলেন, এই দাবানলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটার হিসাব রাখতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবানলে যারা ঘরবাড়ি হারাবে, তাদের সবাইকে আপাতত কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে পুনর্বাসনের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে তারা।

 

একাত্তর/জো
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর