শীতে শিশুর অধিক যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

শীতে ভাইরাসজনিত রোগের প্রকোপ বেশি হয়। যাতে সহজেই আক্রান্ত হয় শিশুরা। সম্প্রতি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে শিশুদের। শিশু হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের সময়টাতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। অধিক যত্ন নিতে হবে শিশুদের।

বৃষ্টি না হওয়ায় আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় কমতে শুরু করেছে গরম। এমন আবহাওয়ায় বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ছে। এসব ক্ষেত্রে শিশুরাই আক্রান্ত হয় সবার আগে।

ঠাণ্ডা আবহাওয়া আর বাতাসে ধুলা-বালির পরিমাণ বেশি থাকায় নিউমোনিয়া, ডায়রিয়া আর ইনফ্লুয়েঞ্জার মতো অসুখে ভোগে শিশুরা।

কয়েকজন শিশুর অভিভাবক প্রতিবেদককে জানান, শিশুরা সম্প্রতি সময়ে রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তাদের জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো সমস্যাগুলো দেখা যাচ্ছে।

দেশে পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। তাই শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের অধ্যাপক ডা. শিরীন আফরোজ বলেন, গরম থেকে শীত আবার শীত থেকে গরম আসে বলে এসময়টাতে শিশুরা বেশি রোগে আক্রান্ত হয়।

তিনি এসময় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, পানি ফুটিয়ে খাওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

নিয়ম অনুযায়ী ওরস্যালাইন না বানানোর কারণেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে শিশুরা, যোগ করেন ডা. শিরীন আফরোজ।

 

একাত্তর/আরএ
শীতে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও, বাঙালির খাবারের উৎসব কিন্তু এই সময় শুরু হয়। পিঠা-পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের পসরা দেখা যায় ঘরে ঘরে। এর মাঝে এমন কিছু খাবার আছে যা শরীরকে এই শীতে সুস্থ...
নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রমণ। যা ফুসফুসের বায়ু থলিতে প্রদাহ সৃষ্টি করে। অনেক সময় এটি প্রাণঘাতীও হতে পারে। নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ ও উপসর্গগুলো হলো, ঠান্ডা লাগা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট,...
ঋতুর পালাবদলে শীতের আগমনী বার্তা। এই সময়ে অল্পতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বাধা পড়ে তাদের স্বাভাবিক বিকাশে। তাই শীতকাল নিয়ে যেন একটু বেশি সতর্ক অভিভাবকরা।
এসেছে শীতকাল। এসময় কম-বেশি সকলেই চুলের ময়েশ্চার কমে যাওয়া, চুল রুক্ষ্ম হওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে সহজলভ্য এবং চাইলেই ব্যবহার করা যায় এমন কিছু টিপস নিয়ে আমাদের এবারের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর