শীতে শিশুদের শাক সবজি খাওয়ানোর পরামর্শ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

ঋতুর পালাবদলে শীতের আগমনী বার্তা। এই সময়ে অল্পতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বাধা পড়ে তাদের স্বাভাবিক বিকাশে। তাই শীতকাল নিয়ে যেন একটু বেশি সতর্ক অভিভাবকরা।

এই সময়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতের সবজি ও লেবু জাতীয় ফল বেশি করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পান করাতে হবে প্রচুর পানিও।

শৈশবে যেন ভাটা না পড়ে সেই চেষ্টা সব অভিভাবকের। কিন্তু তারপরও ঋতু বদলের এই সময়টাতে অল্পতেই ভাইরাসজনিত রোগ বালাইয়ে আক্রান্ত হয় শিশুরা। 
রাতে ঠাণ্ডা আবহাওয়া আবার দিনের বেলা গরমে অভ্যস্ত হবার এ সময়টাতে তাই একটু বেশী সতর্ক থাকছেন অভিভাবকেরা। ভোরের দিকে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে তাদের।

চিকিৎসকরা বলছেন, মৌসুমি শাক সবজি আর ফলেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা। শর্করার পাশাপাশি শিশুদের আমিষ খাবারের দিকেও নজর রাখতে হবে এই সময়টাতে। খাওয়াতে হবে পানিও।

শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল, শীতের এই সময়ে শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানান জটিলতা। তাই শীতে শিশুর ত্বকের যত্ন নেয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিভিন্ন পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। বিদেশি পণ্য নকল হওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রতিষ্ঠিত ব্র্যান্ডের দেশি পণ্য ব্যবহার করাই ভালো বলে মনে করেন ত্বকের চিকিৎসকরা।

বাংলাদেশ শিশু হাসপাতালের আবাসিক প্রতিনিধি ডা. ফারহানা আহমেদ স্বরণী বলেন, শীতের সময় শিশুকে ঘরে আবদ্ধ না রেখে, প্রাকৃতিক পরিবেশে খেলাধুলায় অভ্যস্ত করতে পারলে তাদের মনস্তাত্ত্বিক বিকাশ হবে।

 

এআরএস
শীতে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও, বাঙালির খাবারের উৎসব কিন্তু এই সময় শুরু হয়। পিঠা-পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের পসরা দেখা যায় ঘরে ঘরে। এর মাঝে এমন কিছু খাবার আছে যা শরীরকে এই শীতে সুস্থ...
তাপমাত্রা যত কমতে থাকে তত সময় আসে পোশাকে পরিবর্তন আনার। শীতকালে আরামের জন্য আমরা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকি। কিন্তু আরামের সাথে আমাদের স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। এই প্রতিবেদনে জানাবো...
শীতে ভাইরাসজনিত রোগের প্রকোপ বেশি হয়। যাতে সহজেই আক্রান্ত হয় শিশুরা। সম্প্রতি সময়েও নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে শিশুদের। শিশু হাসপাতালগুলো বেড়েছে রোগীর চাপ।
এসেছে শীতকাল। এসময় কম-বেশি সকলেই চুলের ময়েশ্চার কমে যাওয়া, চুল রুক্ষ্ম হওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে সহজলভ্য এবং চাইলেই ব্যবহার করা যায় এমন কিছু টিপস নিয়ে আমাদের এবারের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর