চুল ঝরে যাচ্ছে শীতে, জেনে রাখুন সমাধান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩০ পিএম

এসেছে শীতকাল। এসময় কম-বেশি সকলেই চুলের ময়েশ্চার কমে যাওয়া, চুল রুক্ষ্ম হওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে সহজলভ্য এবং চাইলেই ব্যবহার করা যায় এমন কিছু টিপস নিয়ে আমাদের এবারের আয়োজন।

১। বাতাসে যখন আর্দ্রতার মাত্রা কমে যায়, তখন চুল শুষ্ক এবং ভঙ্গুর হতে পারে; এমনকি কিছুটা খড়ের মতোও মনে হতে পারে। কুণ্ডলী পাকিয়ে থাকায় প্রাকৃতিকভাবেই কোঁকড়া চুলের ক্ষেত্রে শুষ্কতার মাত্রা বেশি হয়।

এই সমস্যার সমাধানের জন্য প্রথমেই চুলের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো থেকে বিরত থাকুন। শ্যাম্পু, কন্ডিশনার এবং নারকেল দুধ বা আর্গান তেলের মতো হাইড্রেটিং উপাদানসমৃদ্ধ জিনিস ব্যবহার করে চুলের আর্দ্রতা বাড়ানো যেতে পারে।

image


ঘুমানোর জন্য সিল্ক বা সাটিন কাপড়ের বালিশ ব্যবহার করতে পারেন। এছাড়া চুলের আর্দ্রতা ধরে রাখতে সাটিন ক্যাপও ব্যবহার করা যেতে পারে।

২। চুল বিশেষজ্ঞ ফিলিপ কিংসলের মতে, তাপমাত্রা কমে গেলে চুল শুষ্ক বাতাস থেকে বৈদ্যুতিক চার্জ নেয়ায় সোজা হয়ে থাকে। বাতাসের আর্দ্রতা কম থাকায় শীতের দিনগুলোতে এমনটা বেশি হয়।

এই সমস্যা সমাধানে চুল যতটা সম্ভব আর্দ্র রাখুন। চুলের ধরন অনুসারে নিয়মিত শ্যাম্পু-কন্ডিশনার বদলে হাইড্রেটিং শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন। সেক্ষেত্রে আয়নিক হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। এটি অন্যান্য নিয়মিত ড্রায়ারের মতো চুলের আর্দ্রতা হ্রাস করবে না।

image


এসময় ব্যাগে রাখতে পারেন একটি ড্রায়ার শীট। যখন কোথাও যাচ্ছেন তখন এটি আপনার চুলের উপর হালকাভাবে বুলিয়ে নিন।

আরও পড়ুন: দশটায় ঘুমাতে গেলে কমবে হৃদরোগের ঝুঁকি

৩। চুলের আগা ভেঙ্গে গেলে নিরাময়ের একমাত্র উপায় হলো চুল কাটা। তবে চুল কাটার আগ পর্যন্ত তা সুন্দর দেখানোরও কিছু উপায় আছে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করা যেতে পারে।

৪। শীতে মোটা গলার জ্যাকেট এবং স্কার্ফ পরা শুরু করলে ঘাড়ের চুলগুলো দেখলেই মনে হয় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়েছেন। এই সমস্যা সমাধানে চুল পেছনে বা পাশে বিনুনি করে নিতে পারেন। অথবা আপনার চুলগুলো একটি খোঁপার মধ্যে রাখুন যাতে চুল জটমুক্ত থাকে।

image


যদি আপনার পরচুলা পরতে হয় তবে আপনার কান থেকে চুলের অংশটি নিচে নিয়ে ঝুটি করে রাখুন, আপনার বাকি চুলগুলি তার উপরে রেখে দিন।

৫। শীতকালে ত্বক যেমন ঘরের ভেতরের গরমে থেকেও শুষ্ক হয়ে যায়, তেমনটা হয় মাথার ত্বকেও। মাথার তালু শুষ্ক হয়ে গেলে চুলকাতে থাকে। এমনকি চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়।

এক্ষেত্রে চুল বারবার শ্যাম্পু করলে মাথা পরিষ্কার হলেও ময়েশ্চারাইজার কমে যায়। তাই ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। এতে করে শুষ্কতার হাত থেকেও রক্ষা পাওয়া যায়, আবার ময়েশ্চারাইজারও থাকে অটুট।


একাত্তর/টিএ

টাক মাথার জন্য দারুণ এক সুসংবাদ দিলো দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নমনীয় লাইট থেরাপি হ্যাট বা টুপি তৈরি করছেন, যা চুল পড়ার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কোরিয়া অ্যাডভান্সড...
শীতে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও, বাঙালির খাবারের উৎসব কিন্তু এই সময় শুরু হয়। পিঠা-পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের পসরা দেখা যায় ঘরে ঘরে। এর মাঝে এমন কিছু খাবার আছে যা শরীরকে এই শীতে সুস্থ...
সুস্থ থাকার জন্য ইতিবাচক মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার উচিত নিজের ভেতর থাকা নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দেয়া। ইতিবাচক মানসিক স্বাস্থ্য আমাদের একটি সুন্দর জীবন দিতে পারে। এখানে কিভাবে...
ঋতুর পালাবদলে শীতের আগমনী বার্তা। এই সময়ে অল্পতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বাধা পড়ে তাদের স্বাভাবিক বিকাশে। তাই শীতকাল নিয়ে যেন একটু বেশি সতর্ক অভিভাবকরা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর