মহামারীর মধ্যেই আরেক আতঙ্কের মাথাচাড়া

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১:০৫ পিএম

প্রায় প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলা মহামারী করোনার দেশ যখন গভীর সঙ্কটে ঠিক তখনই আরেকটি দুসংবাদ শোনালো স্বাস্থ্য অধিদপ্তর। তারা জানায়, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গত একদিনে ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ৩৬ জন। 

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে দায়িত্বরত স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়ে।

image


বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত ৩৬ জনের মধ্যে পাঁচ জন সরকারি হাসপাতাল এবং বাকি ৩১ জন বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তি থাকা দুই জন ঢাকা শিশু হাসপাতাল এবং তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: অকারণে ঘরের বাহিরে, রাজধানীতে গ্রেপ্তার আরও সহস্রাধিক

এছাড়া বেসরকারি হাসপাতাল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল তিন জন, বারডেম হাসপাতাল ও ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে একজন করে দুই জন, ধানমন্ডি স্কয়ার হাসপাতালের দুই জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে তিন জন, গ্রিন লাইফ মেডিকেল হাসপাতালে তিন জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সাত জন, খিলগাঁও খিদমাহ হাসপাতাল চার জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন, আদ-দ্বীন মেডিকেল ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক জন করে দুই জন, আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এক জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন রোগী। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন দুই জন।

এতে আরও বলা হয়, চলতি বছর মোট ডেঙ্গু রোগী শনাক্ত হওয়া ৬০১ জনের মধ্যে কেবল জুলাই মাসের ৮ জুলাই পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩০ জন।

তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের কাছে তথ্য নেই। কিন্তু বুধবারই (৭ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদা নাসরীন বাবলী।

একাত্তর/এসি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে।
প্রতিটি সফল ব্র্যান্ডের পেছনেই থাকে একটি শক্তিশালী গল্প আর সেই গল্পকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তোলার কাজটাই নিপুণভাবে করে যাচ্ছে ‘Iconic Wave’। উদ্যোক্তা মো. মোহিন উদ্দিনের হাত ধরে গড়ে ওঠা...
আন্তর্জাতিক সম-মজুরি দিবস ২০২৬ উপলক্ষে নারী-পুরুষের সমান মজুরির অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোশাকশ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর