আচরণবিধি ভঙ্গের লিখিত জবাব দিলেন নিক্সন চৌধুরী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ফরিদপুর জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কাছে লিখিত জবাব দেন তিনি।

নিক্সনের বিরুদ্ধে অভিযোগ, মনোনয়নপত্র জমা দেয়ার সময় গাড়ি বহর ও অনেক মানুষ নিয়ে সমবেত হয়েছিলেন। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। 

এ প্রসঙ্গে নিক্সন চৌধুরী বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করবো। এমন যেন আর না হয় সেদিকে খেয়াল রাখবো। 
এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেকেই তফসিল জমা দেওয়ার সময় এমন কাজ করেছে। কিন্তু শোকজ খেলাম আমি আর সাকিব আল হাসান। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তি পূর্ণ করতে প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার তা আমরা রক্ষা করবো। 

এর আগে বৃহস্পতিবার বার্তা বাহকের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা চিঠি গ্রহণ করে নিক্সন চৌধুরী। 

তিনি এর আগে ফরিদপুর-৪ আসন থেকে দুই বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। 

একাত্তর/এসি
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর