ভারী তুষারপাতে জার্মানিতে যান চলাচল বন্ধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

ভারী তুষারপাতের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় জার্মানি অচল হয়ে পড়েছে। শনিবার ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার দুপুরে ফ্লাইট স্থগিত করার পর মিউনিখ বিমানবন্দর রবিবার সকাল ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। শীতের আবহাওয়ায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় রেল পরিচালক ডয়েচে বাহন বলেছে, মিউনিখ শহরের প্রধান স্টেশন থেকে রেল চলাচল সম্ভব নয়। খবর এএফপি’র।

মিউনিখ বিমানবন্দরের মুখপাত্র এএফপিকে জানান, মোট ৭৬০টি ফ্লাইট তুষারপাতের কবলে পড়েছে। জার্মানির আবহাওয়া পরিষেবা দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি তুষার পড়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য সব নাগরিককে ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ।

খবরে জানা গেছে, ভারী তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ বনাম ইউনিয়ন বার্লিনের মধ্যকার শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিও বাতিল করা হয়েছে। লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের ঘটনায় গাড়ি দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

 

একাত্তর/জো
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর