সিলেটে ১৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ প্রার্থী ৩১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আসনগুলোতে মনোনয়ন জমা দেওয়া ৪৭ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বৈধ ঘোষণা করা হয়েছে ৩১ জন প্রার্থীকে।

রোববার যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) 

আসনটিতে বৈধ প্রার্থী পাঁচ জন। তারা হলেন- ড. এ কে আবদুল মোমেন, জাকের পার্টির মো. আবদুল হান্নান, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজের।

আসনটিতে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আবদুল বাছিতের মনোনয়ন বাতিল ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) 

এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আবদুল মান্নান খান, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেলের।

এছাড়া আসনটিতে মনোনয়ন বাতিল রয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা- বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ)  

আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ারা হোসেন আফরোজ, ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম।

মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, মো. ফখরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মো. মইনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কফিল আহমদ চৌধুরী।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ- গোয়াইনঘাট-জৈন্তাপুর) 

আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন কামরান, জাকের পার্টির মো. আলী আকবরের। বাতিল হয়েছে তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেনের।

সিলেট-৫ (কানাইঘাট- জকিগঞ্জ) 

আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলীম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার, স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবীর ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলমের।

মনোনয়ন স্থগিত হয়েছে তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসারের।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ)

আসেনের সবার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়েছে। সিলেট-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান, স্বতন্ত্র সরওয়ার হোসেন।

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর