নোয়াখালীতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

নোয়াখালী-১ (চাটখিল-সোনামুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। একই সঙ্গে এক চিঠিতে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে ৯ ডিসেম্বরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওই প্রার্থীর নাম এইচএম ইব্রাহিম। তিনি নোয়াখালী-১ (চাটখিল-সোনামুড়ী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

রোববার স্থানীয় অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেনের সই করা চিঠিতে বিষয়টি জানা গেছে। 

চিঠিতে বলা হয়, ‌ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া তার পক্ষে উপস্থিত নেতাকর্মীরা ভোট চেয়েছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো। 

এ ব্যাপারে এইচএম ইব্রাহিম বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে শুক্রবার রাতে পাল্লা বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন বেশি দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেছি। চিঠির কপি হাতে পেলে ব্যাখ্যা দেবো। 

এ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বিদের মধ্যে অন্যতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরও সাতজন প্রার্থী রয়েছেন।  

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর