নির্বাচনে না আসা বিএনপির বড় ভুল: তৈমূর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

নির্বাচনে অংশ না নেওয়াকে বিএনপির বড় ভুল বলে মনে করছেন তৃণমূল বিএনপির মহাসচিব ।

মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে স্থানীয় জনগণ ও দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি একটি বড় দল, নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের বড় ভুল। তারা নির্বাচন করলে দেশে নেতা তৈরি হতো। নির্বাচন হলো জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক স্থাপনের পন্থা। এটা থেকে সরে যাওয়া ঠিক হয়নি।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ মোতাবেক এ রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের দায়িত্ব হলো নিজের ভোট নিজে প্রয়োগ করা। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, তাই জনগণকে ভোট দিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে দেশের বর্তমান অবস্থার পরিবর্তন হবে।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, আমরা সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করবো। কোন দলের সাথে জোট করবো না আমরা, আমাদের সাথে যারা আসবে তারা আমাদের মার্কায় নির্বাচন করবে। তৃনমুল বিএনপি এবারের নির্বাচনে ২৮০টি আসনে প্রার্থী দিয়েছিলো, এর মধ্যে ১৯১ জন প্রার্থী বৈধ হয়েছে। আপিল ও রিট করে আমরা আরো বৈধ প্রার্থী পাবো। নুন্যতম ২০০ আসনে আমরা নির্বাচন করবো। 


     
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের যেভাবে কথা দিয়েছেন  সেভাবে নির্বাচন হলে আমরা অনেকগুলো আসন পাবো। ২০১৪ ও ২০১৮ সালে আন্দোলন করে নির্বাচন ও সরকার গঠন করা ঠেকাতে পারিনি। তারা ঠিকই সরকার গঠন করেছে। এমনকি বিভিন্ন দেশ তাদের স্বীকৃতি দিয়েছেন। এবার সুযোগ এসেছে ভোট কেন্দ্রে গিয়ে সঠিক নেতা নির্বাচন করার।

এসময় তিনি সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর