প্রথম দিন ৪২ প্রার্থীর আপিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ৪২ জন প্রথম দিনে আপিল করেছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে।

মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল সংক্রান্ত কাগজপত্র জমা নেয়া শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।

এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে দুটি, খুলনা অঞ্চলের বুথে আটটি, বরিশাল অঞ্চলের বুথে দুটি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে পাঁচটি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ছয়টি, ঢাকা অঞ্চলের বুথে ছয়টি, কুমিল্লা অঞ্চলের বুথে তিনটি এবং সিলেট অঞ্চলের বুথে একটি আবেদন জমা পড়েছে।

প্রথম দিনের আপিল গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো গত বৃহস্পতিবার। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়েছে সোমবার। যাচাই–বাছাই শেষে দুই হাজার ৭১২ জনের মধ্যে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের উপর শুনানি হবে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এতে মোট প্রার্থীর সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

স্বাক্ষর সংক্রান্ত জটিলতা, ঋণ কিংবা বিল খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেকর্ড ৭৮৬ জনের মনোনয়ন পত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে আপিলের প্রেক্ষিতে প্রার্থীতা ফিরে পান ২৪৩ জন। এটিও একটি রেকর্ড।

তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর