সাতসকালে বাসে আগুন, বিএনপির দশম দফার অবরোধ শুরু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরুর সকাল বেলাই রাজধানীতে একটি ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানী খিলগাঁওয়ের তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফদের বহন করা বাসে আগুন দেওয়া হয়। বাসটি বিআরটিসির। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

এদিকে বিএনপির ডাকা দশম দফার অবরোধের শুরুতে রাজধানীর ভেতরে কোথাও কোনো ধরনের প্রভাবের খবর পাওয়া যায়নি। উত্তরা থেকে মতিঝিল সব সড়কেই মানুষ ও যানবাহনের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। খিলগাঁওয়ে একটি বাসে আগুন ছাড়া আর কোনো অপ্রীতিকর খবরও পাওয়া যায়নি।

মঙ্গলবার অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে দশম দফা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর