একতরফা নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র: কাদের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো ‘চরম সিদ্ধান্তের পক্ষে’ না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও ‘একতরফা নিষেধাজ্ঞা’ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো ধরনের পণ্য কেনা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলেই বাংলাদেশের উপর একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ তাদের বন্ধু রাষ্ট্ররা চরম কোন সিদ্ধান্তের পক্ষে নয়।

আন্তর্জাতিক বিশ্বে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে আমাদেরও বন্ধু আছে। তারাও আমাদের খোঁজখবর নিচ্ছে।

‘ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন আছে। বাংলাদেশের বিষয়ে চরম পন্থায় যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থক্য আছে,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মরিয়া, মুরগির বাচ্চার ট্রাকেও আগুন দিচ্ছে

নির্বাচন বানচাল করতে মরিয়া বিএনপি সহিংসতা করতে গিয়ে মুরগির বাচ্চার ট্রাকেও আগুন দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিরাজগঞ্জের মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দিয়েছে। এখন পর্যন্ত ৬০০ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এরা ততই মরিয়া হয়ে উঠছে।

বিএনপির এই নৃশংস রাজনীতি ইসরাইলের হামলাকে মনে করিয়ে দেয় মন্তব্য করে কাদের বলেন, বিএনপি-জামায়াত যখন মুরগির বাচ্চাকে টার্গেট করতে পারে, নির্বাচন বানচালের জন্য আরও ভয়াবহ রূপ নিতে পারে তারা।

তাই নির্বাচনমুখী যত দল আছে সবাইকে নির্বাচন বিরোধীদের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তিনি। 

জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে

বর্তমান সংসদের বিরোধীদল জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে আলাদাভাবে অংশগ্রহণ করবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সিট ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

আর বুধবার আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নেই বলেও মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হচ্ছে। আগে নির্বাচন হোক, কে কত সিট পায় দেখা যাক। তারপর বোঝা যাবে, কে বিরোধী দল হবে। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার বলেও মন্তব্য করেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার পরিকল্পনা হয়েছে। 

আরবি 
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর