আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম

বিএনপির ১১ দফা অবরোধ শুরুর আগে সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগরমুখী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের বাসটি নবীনগর হয়ে রাজধানীর মিরপুরের দিকে যাওয়ার কথা ছিলো। কবিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে এটিতে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের এক দফা দাবিতে নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আর বিএনপির কর্মসূচিতে সারাদেশে অসংখ্য যানবাহনে আগুন দেয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত ২৬৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

একাত্তর/আরএ
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
পিরোজপুরে একটি বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারনা, আগুনের তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এ ব্যাপারে মন্তব্য করতে পারেনি। 
কিশোরগঞ্জের ভৈরবে সাত মাসের শিশু মুজাহিদকে হত্যার পর তার মা মামলার বাদী তাসলিমা আক্তারসহ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবা মেরাজের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর