জেলেনস্কির সফরেও বদল নেই মার্কিন অচলাবস্থায়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

মার্কিন রাজনৈতিক অচলাবস্থায় আটকে থাকা ছয় হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করতে ওয়াশিংটন উড়ে গিয়েও তেমন সুবিধা করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ সহায়তা অনুমোদনের জন্য চাপ দিতে মঙ্গলবার ওয়াশিংটনে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ মার্কিন রাজনৈতিক অচলাবস্থার মুখে কোনো অগ্রগতি করতে পারেননি জেলেনস্কি। খবর বিবিসি’র।

মঙ্গলবার ওয়াশিংটনে তার তৃতীয় সফরে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এসময় ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন।

তবে এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বারবার আহ্বান জানিয়ে এখনও সফল হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজটি আটকে আছে।

রিপাবলিকানরা বলছে, তাদের কাছে জাতীয় সুরক্ষার বিষয়টি সবার ঊর্ধ্বে। আগে নিজ দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি তা এখনও আমলে নেননি বাইডেন।

কংগ্রেসে রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়াকে তারা তখনই সমর্থন করবে যদি এটি ব্যাপক অভিবাসন সংস্কারের সঙ্গে যুক্ত হয়। তবে রিপাবলিকানদের এমন দাবিকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

এদিকে, ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতাদের জড়ো হওয়ার কথা রয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দাক্ষিণাত্যের রাজনীতিতে যে ভূমিকম্প শুরু হয়েছে, তার তীব্রতা এবার চেন্নাইয়ের সীমানা ছাড়িয়ে রাজধানী দিল্লি পর্যন্ত পৌঁছেছে। দীর্ঘ ছয় দশকের...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর