ডিমের দাম বৃদ্ধি নিয়ে পুতিনের দুঃখপ্রকাশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

ডিমের দাম বৃদ্ধি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ডিমের দাম নিয়ে এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি এ দুঃখপ্রকাশ করেন।

সংবাদমাধ্যমের প্রতিনিধি ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে পেনশনভোগী আইরিনা আকোপভাকে রান্নাঘরের টেবিলে বসা অবস্থায় দেখানো হয়েছে। সেখান থেকে ভিডিও লিঙ্কে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত হন তিনি। খবর রয়টার্স’র।

ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করে আকোপভা রুশ প্রেসিডেন্টকে বলেন, ‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, পেনশনভোগীদের প্রতি সদয় হোন! পেনশন থেকে আমরা লাখো রুবল পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো আমাদের আর কেউ নেই। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আমি আপনার সহযোগিতার পাওয়ার আশায় রয়েছি।’

এই প্রশ্নে রুশ নাগরিকদের জীবনযাত্রার মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশের দিকে এগিয়ে যাচ্ছে।

জবাবে পুতিন বলেছেন, ‘আমি এ জন্য দুঃখপ্রকাশ করছি। এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি অদূর ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের প্রতি তিনি কেমন সহানুভূতিশীল তা তুলে ধরেন। এতে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

চলতি সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, ১২০ কোটি ডিম আমদানির ক্ষেত্রে আগামী বছর প্রথম ছয় মাসে শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম ৪০ শতাংশ বেড়ে যাওয়াতে, তা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনগণের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে যেসব নাগরিক বিভিন্ন সমস্যা পুতিনের দৃষ্টিগোচরে এনেছেন নাগরিকরা, প্রশ্নোত্তর পর্ব চলাকালেই তার অনেকগুলোর সমাধান হয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর