নিয়ম ভাঙলেই শোকজের মুখোমুখি প্রার্থীরা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই একের পর এক আচরণবিধি ভঙ্গ করেছেন প্রার্থীরা। আর এসব রোধ করতে নির্বাচন অনুসন্ধান কমিটিও একের পর এক শোকজ দিচ্ছেন। কোথাও কোন ছাড় না দেয়ায় ইসির নিরপেক্ষতা আরও স্পষ্ট হতে শুরু করেছে। 

এখন পর্যন্ত শতাধিক প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন। তাদের নিয়ম মেনে কারণ জানাতেও হয়েছে প্রার্থীদের।এমনকি তুমুল জনপ্রিয় প্রার্থীরাও ছাড় পাননি। এদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, চিত্রনায়িকা মাহিয়া থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠিত রাজনীতিবিদও।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন। 

এতে বলা হয়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে হওয়ায় তা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপাকে (চিত্রনায়িকা মাহিয়া মাহি) নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি শিরোনামে খবর প্রকাশিত হয়। 

এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পারে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। এ ব্যাপারে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে তাকে। 

শোকজ পাওয়া এসব প্রার্থীদের বিরুদ্ধে জনসভা, শোডাউন, সাংবাদিকদের হেনস্তা, অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে শোডাউন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ইসির এই অবস্থানের প্রশংসা করে সাবেক নির্বাচন কমিশনার মো শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুস্ঠু করতে তাদের চেষ্টা দৃশ্যমান। এই যে আচরণবিধি লঙ্ঘনের কারণে হেভিওয়েট প্রার্থীরাও শোকজ থেকে ছাড় পাচ্ছেন না, এটা ভোটারদের ভোটকেন্দ্রে আনতে সহায়ক হবে। তারা সঠিক পথে আছেন।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর