ভোট পর্যবেক্ষণে আগ্রহী ৯ দেশ ও ৫ সংস্থার প্রতিনিধি 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

চীন, জাপান, ভারত, রাশিয়াসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আসছেন ৯ দেশের প্রতিনিধিরা। এছাড়া পাঁচটি আন্তর্জাতিক সংস্থাও নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, ভোট পর্যবেক্ষণ নিশ্চিত করা ৯ দেশের মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, রাশিয়া, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।

আর আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম, ইসলামি দেশগুলোর জোট ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট।

তবে আগ্রহীদের মধ্যে কতজনকে অনুমোদন দেবে নির্বাচন কমিশন, সেই তালিকা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছায়নি বলে জানান সেহেলী।

কতজন বিদেশি ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, এখনো কমিশন থেকে কোনো চিঠি না পেয়ে কোনো পর্যবেক্ষক, সাংবাদিক বা সংস্থা ভিসার জন্য আবেদন করতে পারছেন না। 

আরবি 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর