নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদের (গামা) নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে মান্দা উপজেলার মৈনম বাজার এলাকায় হামলার এই ঘটনা ঘটে। 
 
ব্রহানী সুলতান মামুদের অনুসারী নেতা-কর্মীরা জানান, উপজেলার মৈনম বাজারে স্বতন্ত্র প্রার্থীর মালিকানাধীন মার্কেটের একটি ঘরে তার প্রধান নির্বাচনী অফিস করা হয়েছে। আজ নির্বাচনী প্রচার কাজ শুরুর আগে ওই অফিসেনেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। দুপুরের দিকে যুবলীগ নেতা আল-আমিন, আশিকুর রহমান ও জিল্লুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদের অনুসারী ৫০-৬০ ব্যক্তি হামলা চালায়। এ সময় তারা স্বতন্ত্র প্রার্থী সুলতান মামুদের নির্বাচনী অফিস ও তার মালিকানাধীন মার্কেটের একটি ওষুধের দোকানে ভাঙচুর করে। 

সুলতান মামুদের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও আমার নেতাকর্মীদের মারধর করা হয়। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
  
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদের অনুসারী ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, নৌকার সমর্থকেরা আচরণবিধি মেনে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী তিনি বলেন, খবর পেয়ে দুপুরে মৈনম বাজার এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ কেউ করেনি। পেলে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। 

নওগাঁ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ ও স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ ছাড়াও বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই তিনজন ছাড়াও জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রয়েছে এখানে। পাঁচজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদকে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর