কালকিনিতে ঈগল সমর্থককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার এক সমর্থককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত এসকেন্দার আলী খাঁ (৬৮) পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়।

শনিবার ভোরে উপজেলার রায়পুর ভাটবালী গ্রামে এসকেন্দারের ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা বলে নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মারগুর তৌহিদ।

নিহত এসকেন্দার খাঁ লক্ষ্মীপুর গ্রামের মৃত আলী খানের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। 

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর-৩ আসন জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঈগলের তাহমিনা সিদ্দিকীর নির্বাচনী পরিচালনা পর্ষদের সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার শান্তিপূর্ণ মিছিলে বোমা হামলা করে ১০ জনকে আহত করেন নৌকার সমর্থকরা।

‘ওই ঘটনায় প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে আজ এসকেন্দার খাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যা মতো ঘটনা ঘটতো না।’

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মৃত্যু এসকেন্দার আলী খানের ছেলে মিলন খান বাবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ঈগল মার্কার মিছিলে নৌকার সমর্থকরা বোমা হামলা করে। এতে আহন হন ঈগলের সমর্থক ও পথচারীসহ ১০ জন।

শনিবার ভোরে এসকেন্দার আলী খাঁ ফজরের নামাজ পড়ে সূর্যমণি বাজারে যাওয়ার হামলার শিকারে হন। তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটানো হয়, ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কোপানো হয় এবং দুই পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

সেখানেই নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২ টায় মারা যান এসকেন্দার। 

আরবি 
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর