নিকারাগুয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ পিএম

মধ্য আমেরিকায় অবস্থিত নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‍্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। 

শনিবার এ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। খবর এএফপি’র।

নিকারাগুয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪-এ প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশু সহ ১৬ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বাস দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, র‍্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।

এ বাস দুর্ঘটনাকে দুর্ভাগ্য হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান মুরিলো।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন।
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ২০ বছরের তরতাজা এক প্রাণ। সেই খবরটি মায়ের কাছে পৌঁছে দিতে গিয়েই পরিচয় হয়েছিল দু’জনের।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর