ইউক্রেনে রুশ হামলায় ‍নিহতের সংখ্যা বেড়ে ৩০

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর শুক্রবার দেশটিতে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী কিয়েভসহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সরকার জানিয়েছে, দেশটির রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভিভ শহর, দক্ষিণাঞ্চলের ওডেসা ও জাপোরিজ্জিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের নিজের ভাণ্ডারে যা কিছু ছিল সব দিয়ে হামলা করছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে তারা আগে দেখেনি।

বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক ইঙ্গিত দিয়েছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি বৃহত্তম বিমান হামলা।  ১৫৮টির মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প ও সামরিক স্থাপনা।

এদিকে, ওডেসার দক্ষিণ, খারকিমের উত্তর-পূর্ব, ডিনিপ্রোপাত্রোভস্ক ও কিয়েভের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সতর্ক করে বলে আসছে, রাশিয়া দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজুত করছে। এর আগে গত বছর বিদ্যুৎ গ্রিডে রুশ হামলায় লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর