মুহূর্তেই ভিডিও তৈরি করে দেবে গুগল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পিএম

ফেসবুকে কয়েক লাইনের একটি স্ট্যাটাস মূর্হূতেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও হয়ে ধরা দেবে ওয়ালে। একইভাবে নিজের তোলা ছবিও নড়তে শুরু করবে বিভিন্ন সুর-তাল আর ছন্দে। এই পুরো কাজটি করে দেবে গুগল।

ডিজিটাল আর ভিজ্যুয়াল রিয়েলিটির এই সমাজে নিজেকে আলাদা করে তুলে ধরতে ১৫ সেকেন্ডের একটি ভিডিও রিলের গুরত্ব অনেক। নেটিজেনদের কাছে এর জনপ্রিয়তাও প্রতিদিন বেড়ে চলছে।

আর সেটি মাথায় রেখেই নিজেকে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে তুলে ধরতে প্রতিদিন পোস্ট হচ্ছে কোটি কোটি রিল। এসব রিলের ভিউও হচ্ছে হাজার হাজার।

তবে, এই ভিডিও রিলটি বানানোর মতো যথেষ্ট সময় অনেকের হাতেই থাকে না। এমন ব্যস্ত মানুষদের জন্য গুগল তৈরি করেছে লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলম ভিডিও পোয়েট ওয়েবসাইট।

এখন আপনি প্রশ্ন করতে পারেন টেকবাজারেতো অলরেডি অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার দেয়া তথ্যের ভিত্তিতে অটো ভিডিও রিল তৈরি করে দিবে।

সেখানে গুগল ভিডিও পোয়েটে ভিন্ন কি আছে? গুগল পোয়েট আপনার দেয়া সব তথ্য ওপর ভিত্তি করে ভিডিওতো বানাবেই, সাথে ছবির ওপর ভিত্তি করেও ওয়েব ভিডিও তৈরিতে সক্ষম এই ওয়েবসাইট ।

শুধু তাই নয়। এর বিশেষ এআই মানুষের ভাষা বুঝে তা বিশ্লেষণ করে নির্দেশনা নিতেও স্বক্ষম। এতে করে শুধুমাত্র অডিও ক্লিপের মাধ্যমেও তৈরি করা যাবে ভিডিও।

ভিডিও পোয়েটের কার্যকারিতা তুলে ধরতে একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। তবে এখনই লম্বা ভিডিও বানাতে অক্ষম গুগলের ভিডিও পোয়েট ওয়েবসাইট।

যদিও অল্প দিনের মধ্যেই সেই সুবিধাও যাতে দেয়া যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানিয়েছে গুগল। হয়তো নতুন বছরের শুরুতেই সব সুবিধা নিয়ে হাজির হবে প্রযুক্তির এই নতুন কারিশমা।


এআর
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে একটি অদ্ভুত বিষয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগল সার্চে দুটি নির্দিষ্ট সংখ্যা- ‘6 7’ লিখে সার্চ করলেই পুরো ব্রাউজার স্ক্রিনটি ওপর-নিচ হয়ে দুলতে শুরু করে। 
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর