শেষ পর্যন্ত দেখবো, সরে যাওয়া শুভ না: জিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম

নির্বাচনের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।

সোমবার দুপুরে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবেতো- এই প্রশ্নে তিনি বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত.. এখন বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো ও দেখবো।’

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এরশাদের ছোট ভাই জিএম কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা। টানা পাঁচবারের এই সংসদ সদস্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লড়ছেন রংপুর-৩ আসনে। সর্বশেষ এই আসনের সংসদ সদস্য ছিলেন ২০০১ সালে।

ভোটে জাতীয় পার্টির অনেক প্রার্থী সরে দাঁড়ানোর বিষয়ে জিএম কাদের, অনেক প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না। কেউ ঘোষণা দিয়ে, কেউ এমনি বসে যান।

‘তবে আমার একটা নির্দেশ ছিলো সবার কাছে এবং এখনো আছে, যারা নির্বাচন করতে চান না, তাদের জোর করে করবো না। অর্থের অভাব হতে পারে, হুমকির কারণে হতে পারে, অনেকেই সরে দাঁড়ান।'

অন্যায়-অত্যাচার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এই অন্যায় অত্যাচার সহ্য করারও একটা সদিচ্ছা থাকা দরকার।’  

জিএম কাদের বলেন, ‘কোনো লোক রাজনীতিতে এসে নির্বাচনের মাঠ থেকে যদি চলে যান, মানুষ তাকে দুই ভাবে দেখেন। একটা, তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সঙ্গে আঁতাত করে চলে গেছেন। আরেকটা হলো- তিনি ভয় পেয়েছেন। এ দুটোই রাজনীতির জন্য কোনো শুভ জিনিস না।’

এবারের নির্বাচনেও আসন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোট করছে জাতীয় পার্টি। তাদের জন্য ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টি শুরুতে ২৮৯ আসনে দরীয় প্রার্থী ঘোষণা করে। তবে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির পর অনেকেই ভোট মাঠ ছেড়ে গেছেন।

আরবি
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর