কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণে নিহত শতাধিক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

মার্কিন বিমান হামলায় নিহত  ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০৩ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন।

বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র বাবাক ইয়েকতাপারস্ত। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাহেব আল-জামান মসজিদের কবরস্থান থেকে ৭০০ মিটার দূরে প্রথম বিস্ফোরণ এবং ১৫ মিনিট পর করবরস্থান থেকে ‌এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

হামলাটি এমন সময় ঘটলো যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে।

এই হামলাকে ‘সন্ত্রাসী’ কাজ বলে অভিহিত করেছেন এক ইরানি কর্মকর্তা।

২০২০ সালের জানুয়ারিতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন বিপ্লবী গার্ডের এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। তার হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

রাজধানী তেহরানের প্রায় ৮২০ কিলোমিটার (৫১০ মাইল) দক্ষিণ-পূর্বে কেরমানে তার কবরস্থানের কাছে এই স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা বিস্তারিত জানা যায়নি। কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর