বাগদাদে ড্রোন হামলায় ইরানপন্থি চার যোদ্ধা নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:২৬ এএম

ইরাকের বাগদাদের পূর্বাঞ্চলে ইরানপন্থি একটি মিলিশিয়া গোষ্ঠীর কার্যালয়ে ড্রোন হামলায় চার যোদ্ধা নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলা হয় বলে জানিয়েছে ইরাকি পুলিশ ও নিরাপত্তা সূত্র।

পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইরাকি মিলিশিয়া গোষ্ঠী আল-নুজাইবার ব্যবহৃত একটি ভবনে অন্তত দুইটি রকেট আঘাত হানে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের চার যোদ্ধা নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

পুলিশ ও আল-নুজাইবার মুখপাত্র জানান, আল-নুজাইবার এক স্থানীয় কমান্ডার ও তার এক সহকারী হামলায় নিহত হয়েছেন।

মুখপাত্র ও ইরাকি মিলিশিয়ার দুই কমান্ডার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তারা পাল্টা হামলার হুমকি দিয়েছেন।

স্থানীয় এক ইরাকি মিলিশিয়া কমান্ডার আকিল আল-মৌসাভি বলেন, তারা পাল্টা হামলা চালাবেন। এই হামলার জন্য মার্কিনিদের ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসে মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরাকে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ায় অন্তত ১০০টি হামলার শিকার হয়েছে মার্কিন সেনারা।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’র পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে তারা।

 

একাত্তর/জো
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
চলমান ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধ নিয়ে ওয়াশিংটন এ যাবৎ যে ধরনের সামরিক সাফলতা দাবি করে আসছিল, তা বড় ধরনের ধাক্কা খেল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। ‘বিবিসি ভেরিফাই’-এর উপগ্রহ...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো এই হামলায় ৫০০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার ফলে এক ভারতীয়...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর