ফরিদপুরে নৌকার সাত ক্যাম্পে আগুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

ফরিদপুর-৩ (সদর) আসনের সদর উপজেলায় নৌকা প্রতীকের সাতটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

জেলা আওয়ামী লীগ ও নৌকা প্রার্থীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোররাতের কোনো এক সময়ে এসব ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে কোনো এক সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

তিনি জানান, শহরের লক্ষ্মীপুর, পূর্ব খাবাসপুর, চর কমলাপুর ও ভিক্ষির স্যার এবং নোট চ্যানেল ইউনিয়নের মোট সাতটি ক্যাম্পে আগুন দেয়া হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইশতিয়াক আরিফ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দ্বীনদার হুসাইন জানান, সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে আজাদসহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজাদ ছাড়া অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, মনিরুল হাসান মিঠু, আবুল বাতিন ও শহিদুল ইসলাম নিরু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, উপদেষ্টা পরিষদের সদস্য খলিফা কামাল উদ্দিন ও শাহ আলম মুকুল।

ফরিদপুর-৩ আসনের মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৩১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ এক হাজার ৫৩৩ জন। তিনজন হিজড়া ভোটারও রয়েছেন এ আসনে।

এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ফরিদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।

শামীম ও এ কে আজাদ ছাড়াও চারজন প্রার্থী রয়েছেন এ আসনে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন (ডাব), জাতীয় পার্টির ইয়াহিয়া (লাঙল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের গোলাম রাব্বানী খাঁন (নোঙর) ও বাংলাদেশ সুপ্রীম পার্টির দেলোয়ার হোসেন (একতারা)।

একাত্তর/আরএ
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর