নাশকতার দায় এড়ানো বিএনপির অভ্যাসে পরিণত, যদিও...

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

গত তিনটি জাতীয় নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত চক্র যে সহিংসতার ঘটনা ঘটিয়েছে তা এরইমধ্যে আদালতে প্রমাণিত হয়ে গেছে। ২০২৪ এর নির্বাচনের আগে থেকে আবারও ভয়াবহ সহিংস রূপ ধারণ করেছে এই দলগুলো। যা শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেসে আগুনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নিয়েছে। 

যদিও বরাবরই এই সহিংসতাগুলো ঘটার পরে দেয়া দলীয় বিবৃতিতে দায় অস্বীকার করে আসছে বিএনপি। আগুনের ঘটনাসহ সব ধরনের নাশকতার বিরুদ্ধে নিন্দা জানিয়ে সেসব বিবৃতিতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিও জানানো হয়। কিন্তু ঘটনায় জড়িতরা দলের হলে আর কথা বলে না বিএনপি।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন হরতাল ডেকে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা, তারাই আবার আগুনের ঘটনা ঘটিয়ে দায় অন্যের কাঁধে দেয়ার চেষ্টা করছে। এ খেলা বন্ধ হওয়া দরকার। বিশ্লেষকরা মনে করে, কথায় কথায় বিদেশি সংস্থাগুলোকে ডাক দেওয়া থেকে ধারণা করা যায়, তারা আসলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে নানাবিধ ঘটনা ঘটিয়ে চলেছে। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা দুরভিসন্ধিমূলক মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কর্তৃত্ববাদী দেশের মতো নির্বাচন আয়োজন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, আর দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর। তাদের লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে নিধন করে ক্ষমতায় টিকে থাকা। এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপির এই নেতা।

যদিও এরই মধ্যে ২০১৩ থেকে ২০১৫ সালে  সহিংস নাশকতার অভিযোগে দেশের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে বিএনপির নেতা-কর্মীরা। ২০২৩ সালের ২১ ডিসেম্বর বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা-হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আলাদা চার মামলায় একদিনে ১২৯ জনের সাজা দিয়েছে আদালত। এর মধ্যে এক মামলাতেই সাজা হয়েছে ৯৩ জনের। বাকি তিন মামলায় সাজা হয়েছে আরও ৩৬ জনের।

সাজা হওয়া ব্যক্তিদের বেশিরভাগ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী। যে চারটি মামলায় বৃহস্পতিবার সাজা হয়েছে তার একটি ২০১৩ সালের, অন্য তিনটি ২০১৮ সালের। পরবর্তীতে ২৮ ডিসেম্বর এক যুগ আগের একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদসহ আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। 

রায়ে বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং বিএনপির সাবেক নেতা হানিফকে দণ্ডবিধির দুটি ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলো; যা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের উৎসাহের অন্ত নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৯টি। ইতোমধ্যেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াত। এবারও সেই ২০১৩ ও ২০১৪ সালের মতোই টানা হরতাল, অবরোধ, ভাঙচুর, পুলিশ ও গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং চলন্ত বাস-ট্রেনে অগ্নিসংযোগের দিকে ঝুঁকছে তারা।

২০১৩ সালে বিএনপি-জামায়াত প্রায় ৪১৯ টি পৃথক ঘটনায় ১৫ জন পুলিশ সদস্যসহ হত্যা করে ৪৯২ জন নিরপরাধ মানুষকে। এ সব অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ডে আহত হয় প্রায় আড়াই হাজার মানুষ। এরপর ২০১৪ সালে সারাদেশের প্রায় ৫৮২টি ভোটকেন্দ্রে, শত শত যানবাহনে, রাস্তার পার্শ্ববর্তী বৃক্ষরাজিতে, এমনকি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও আগুন দেওয়া হয়। 

নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে বহু নিরপরাধ সাধারণ জনগণকে। ২০১৫ সালে ২ হাজার ৯০৩টি বাস-ট্রাক, ১৮টি ট্রেন, ৮টি যাত্রীবাহী লঞ্চ, ৭টি ভূমি অফিসসহ ৭০টি সরকারি অফিসে পেট্রোল বোমা ছুড়ে বিএনপি-জামায়াত। এসব ঘটনায় প্রাণ হারান ২৩১ জন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বিএনপি এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এজন্য তারা ছুটির দিনেও হরতাল ডেকেছে। যখন কিনা তারা জানে ছুটির দিনে হরতাল হয় না। তারা এই যে হরতাল ডাকলো, এটা মানুষ জানলো, বিদেশিরাও জানলো বিরোধীরা কিছু একটা করছে।

নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল (অব) আবদুর রশীদ বলেন, হরতাল অবরোধ ডেকে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে সেটা কীভাবে দুর্বৃত্তের কাজ হয়। হরতাল যারা করছেন তাদের এই দায় নিতে হবে। এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা যে কোনোভাবে স্বার্থ হাসিলের নেশায় মত্ত।

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর