নীলনকশায় পা দিয়ে প্রশ্ন করা হচ্ছে শেখ হাসিনার বিজয়কে: আজাদ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম

বিএনপি-জামায়াতের নীলনকশায় পা দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।

তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের রেজাউল করিম রেজনু ভোট থেকে সরে যাওয়ার ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বলেন, জনাব রেজনু ঈগল মার্কা তিনি অল্পক্ষণ আগে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন যে, তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এটাতো কোনো আইনের মধ্যে পড়ে না।

সকাল থেকেই নিশ্চিত ভরাডুবি বুঝতে পারার কারণেই রেজনু এ ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেন আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘নির্বাচনে তিনি (রেজনু) বিএনপি-জামায়াতের নীলনকশায় তিনি পা দিয়েছেন। তার ওপর ভর করে বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারই অংশ হিসেবে তিনি প্রত্যাহার করে নিলেন।

নৌকার বিজয় সুনিশ্চিত এটা জেনেই তার এই কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক।

রেজনুর অভিযোগ, পোলিং এজেন্টদের মারধর করে সব কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারাসহ ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।

দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। তবে তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।

তবে জামালপুর-৫ সদর আসনের নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন দাবি করেছেন তিনি।

রেজনুর অভিযোগের জবাবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমার কানে এসেছে যে, কোনো কোনো জায়গাতে আমার মূল প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের এজেন্ট কক্ষ থেকে বেরিয়ে গেছেন। হয়তো ধারণা করেছে যে, নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাই আর থেকে লাভ কী।

তিনি বলেন. ‘এখন বাইরে গিয়ে তারা অভিযোগ করার চেষ্টা করছে যে, আমাকে বের করে দিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করবো যে, যদি ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদেরকে জিজ্ঞেস করা হয়, এমনকি ওখানকার লোকজনকেও যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু এই প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে।’

‘এজেন্টরা কেন্দ্রে থাকছে না, বেরিয়ে গিয়ে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে,’ বলেন নৌকার প্রার্থী।

তিনি বলেন, ‘যেটা আমরা প্রতিনিয়তই বলছিলাম; বিএনপি-জামায়াত যেহেতু তাদের (রেজনু) ওপর ভর করেছে। একইসাথে তারা আওয়ামী লীগ, নৌকা ও শেখ হাসিনার বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

আরবি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর