মেনন জিতলেও হারলেন বাদশা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:০৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জিতলেও হেরেছেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শরিকদের সাথে আসন ভাগাভাগির সময় ওয়ার্কার্স পার্টিকে এই দুটি আসনে ছাড় দিয়েছিলো আওয়ামী লীগ।

বরিশাল-২ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন।

রোববার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের ফলাফল ঘোষণা করেন।

উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪ দলের নৌকা প্রতীকের এই প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি।

এই আসনে শের-ই-বাংলা একে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

মেনন বরিশাল-২ ও ৩ আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে বরিশাল-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়।

এবারের ভোটে নৌকা প্রতীকে মেনন পেয়েছেন এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-৩ থেকে দুই বার এমপি নির্বাচিত হওয়ার পর মেনন ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনে এবার আওয়ামী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেয়।

এদিকে, রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশা স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।

রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী রাজশাহী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৩ ভোট।

সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪ দলের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এর আগের টানা তিনবারের সংসদ সদস্য।

কেএসএইচ
পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ আট জনকে। 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বহুপাক্ষিক করতে না পারলে ভারতের সঙ্গে রেল করিডোর একপেশে ও ভারসাম্যহীন হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না বলে মনে করে ওয়ার্কাস পার্টি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর