নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন।

বুধবার বিকেলে মন্ত্রিপিরষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামীকাল (বুধবার) সংসদ সদস্যদের শপথ। কেবিনেটের শপথ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে কারা মন্ত্রী হচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না। আয়োজনে ১৩-১৪শ’ মানুষকে দাওয়াত দেওয়া হবে।

রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল জয় পায় আওয়ামী লীগ। এবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে রেকর্ড করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এর আগে বুধবার সকাল দশটায় শপথ নেবেন দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। শপথের পর দুপুর বারোটায় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে। সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

এই আনুষ্ঠানিকতার পর সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন। আর শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ অনুষ্ঠানে সাধারণত শপথ নিতে যাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিবারের সদস্যরাও থাকেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান, বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত থাকেন। বঙ্গভবনের দরকার এই আয়োজন করা হয়। 

কেএসএইচ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর