হামলার সমুচিত জবাব দেয়ার হুশিয়ারি হুতিদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। হামলাকারিদের প্রতি কঠিন প্রতিশোধ নেয়ার হুশিয়ারি দিয়ে হুতি নেতারা বলেছেন, ইসরাইলগামী কোন জাহাজকে লোহিত সাগরে ঢুকতে দেয়া হবে না। 

হুতি গোষ্ঠীর নেতা আবদেল মালিক আল হুতি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তাদের উপর কোন হামলা প্রতিক্রিয়া ছাড়া হকে না। ইঙ্গো-মার্কিন হামলার সমুচিত জবাব দেয়া হবে এবং লোহিত সাগরে চলাচলকারি ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা আরও তীব্র করা হবে। 

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা ও ব্রিটিশরা ২০টির মতো ড্রোন আর কয়েকটি মিসাইল দিয়ে যে হামলা চালিয়েছে, তারচেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দেয়া হবে। তিনি দাবি করেন, হামলার সময়ই হুতিরা লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজা তারা ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। 

আবদেল মালিক আল হুতি বলেন, আমরা ইসরাইলের সাথে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এটি থেকে পিছপা হব না। তিনি জানান, ইয়েমেন বিদেশি হামলার চালাতে গোটা বিশ্বকে এর পরিণতি ভোগ করতে হবে। জায়নবাদিদের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরালো হবে। 

এর আগে আরকে হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন,  মার্কিন-জায়নবাদী-ব্রিটিশ আগ্রাসনকারীরা ইয়েমেনের রাজধানী সানা, হোদেইদাহ গভর্নরেট, সাদা ও ধামারে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৭৩টি বিমান হামলায় তাদের পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। 

তিনি বলেন, হুতি গোষ্ঠীর কমান্ড সেন্টার, গোলাবারুদের মজুদ ও প্রতিরক্ষা ব্যবস্থার ১৬টি নিশানায় হামলা করা হয়েছে। তারা এসব হামলার উপযুক্ত জবাব দেবে, সেটা খুব শিগগিরই দেখতে পারে গোটা বিশ্ব। 

লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর ওপর হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি অবস্থানে হামলা চালায়। ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঙ্গি বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে এই হামলা চলে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বিভিন্ন নিশানায় হামলা এই স্পষ্ট বার্তাই দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও মিত্ররা আমাদের ওপর কোনও হামলা বরদাস্ত করবে না এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ বিনষ্টকারী কোনও বৈরি কর্মকাণ্ডও ঘটতে দেবে না। 

একাত্তর/এসি
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর