আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:০১ এএম

এবার সলিড-ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহৃত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই মাঝারি-পাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো দেশটি।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। 

কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার এই সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম প্রশাসন। 

উত্তর কোরিয়ার দুই প্রতিবেশী জাপান এবং দক্ষিণ কোরিয়া বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে কিম প্রশাসনের দাবি, এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকির সৃষ্টি করেনি। 

এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তা পূর্ব সাগরের দিকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) পথ অতিক্রম করেছে।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ রোববার এক বিবৃতিতে বলেছেন, সিউল, ওয়াশিংটন ডিসি এবং টোকিও তাদের হাতে থাকা তথ্য বিশ্লেষণ করছে। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পিয়ংইয়ং থেকে রাশিয়া সফরে যাওয়ার দিনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে।

এর আগে গেলো বছরের নভেম্বরে উত্তর কোরিয়া তার প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এর পরপরই কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকে। এসবের মধ্যেই জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম প্রশাসন।

ওয়াশিংটন এবং তার কোরীয় মিত্ররা এসব ঘটনায় উদ্বিগ্ন জানিয়ে আবারও উত্তর করিয়াকে সতর্ক করেছে। 

এমনকি সামান্য স্ফুলিঙ্গও দুই কোরিয়ার মধ্যে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে হতে পারে এমনতাও মনে করছেন অনেকে। 

আরবিএস
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি উন্নতমানের কঠিন জ্বালানির (সলিড-ফুয়েল) রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা তদারকি করেছেন। দেশটির কৌশলগত অস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে...
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর