বিএনপির হয়ে ওকালতি করছে টিআইবি: কাদের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম

টিআইবিকে এবার বিএনপির দালাল বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। তাদের প্রত্যেকটা কথা একপেশে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা।

তিনি আরও বলেন, গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খোঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেশবাসী দেখেছে।

এদিকে একই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে নাকি প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হবে তা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত জানাতে না পারলেও বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেয়া হবে কিনা বা প্রার্থিতা উন্মুক্ত থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

স্থানীয় সরকার আইন সংশোধন করে ২০১৫ সালে দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ বাড়ছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ ও ২০২২ সালে এক হাজার ৪২৮টি সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ১৭ হাজার ২৮১ জন আহত এবং ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া স্থানীয় সরকারে দলীয় প্রতীক দেয়ার তাত্ত্বিক ভিত্তি নিয়েও বিতর্ক চলছে।

এরি মধ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহের আগেই দেশে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

আর উপজেলা নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় প্রতীক থাকবে কিনা তা নিয়েও গুঞ্জন বেড়েছে।

এদিন দেশে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ থাকেই। নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব, বিভেদ মেটানো এটা আওয়ামী লীগের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ দলীয়ভাবে মোকাবেলা করা হবে।

‘শেখ হাসিনার প্রশ্নে দলে কোনো দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ নেই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত মিটিয়ে ফেলা হবে,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ষড়যন্ত্রের কথা না বলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে শুরু করেছে। 

 

এআর
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০টি আসনে ২১ শতাংশ ক্ষেত্রে, এক বা একাধিক জালভোট পড়েছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটি বলছে, নির্বাচিত এমপিদের মধ্যে রাজনীতিবিদ...
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর