গাজায় ধ্বংসস্তূপের মধ্যে নতুন জীবনের স্বপ্ন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

চারিদিকে ধ্বংসস্তূপ। হাহাকার, মৃত্যু আর ক্ষুধা গ্রাস করেছে পুরো গাজা উপত্যকা। বাড়ছে রোগ আর শোক। আনন্দ নেই কোন ফিলিস্তিনির মনে। তারপরও যতদিন শ্বাস ততদিনই আশ। এমন মানসিকতা নিয়েই হাজারো প্রতিবন্ধকতার মধ্যেই বিয়ে করলেন গাজার দুই তরুণ-তরুণী।

সবেই বিয়ে করলেন তারা। কিন্তু হাসতে পারছেন না মন খুলে। নবদম্পতির মনে যতোটা আনন্দ থাকার কথা তার কিছুই নেই মোহাম্মদ আল ঘানদৌর ও শাদাদের মনে।

বাজেনি কোন সানাই, জ্বলেনি রঙিন বাতি। আতশবাজির বদলে চারিদিকে ফাটছে যখন একের পর এক বোমা, কী করে কারো মনে দোলা দিতে পারে বসন্ত বাতাস?

তারা বলেন, খুব ইচ্ছে ছিলো ধুমধাম করে বিয়ে করবো। নিজের ,বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেবো। ভাই বোনেরা সবাই থাকবে বিয়েতে। কিন্তু তা হলো না। যুদ্ধে আমার ২০ জন আত্মীয় মারা গেছে।

বর বউ দুজনের বিয়ের পোশাক, গহনা এমনকি নতুন সংসারের জন্য প্রয়োজনীয় ঘরের আসবাবপত্রও সব কেনা হয়ে গিয়েছিলো। প্রস্তুতি ছিলো বড় করে অনুষ্ঠান করার।

কিন্তু ইসরাইলি বাহিনীর ছোড়া বোমার আঘাতে ধসে পড়ে সেই বাড়ি, যেখানে নতুন বউ হয়ে ওঠার কথা ছিলো শাহাদের। তিনি বলেন, আড়াই হাজার ডলার মূল্যের পোশাক কিনেছিলাম বউয়ের জন্য।

আরও বলেন, ফার্নিচার থেকে শুরু করে এমন কিছু ছিলো না যেটা কেনা বাকি। কিন্তু সব শেষ হয়ে গেছে হামলায়। এখন আমরা কিছু চকলেট, বিস্কুট, বাদাম এসব দিয়ে বিয়ে সারছি।

স্বপ্ন ভঙ্গ হয়েছে মেয়ে শাদাদের মা উম ইয়াহিয়া খলিফারও। তিনি বলেন, আমাদের পরিবারের প্রথম বিয়ে। ইচ্ছে ছিলো মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা খুবই দারুণভাবে উদযাপন করার।

উম ইয়াহিয়া বলেন, অনেক খুশি ছিলো ও বিয়ে নিয়ে। কিন্তু তার কিছুই হলো না। বোমা হামলায় সব শেষ হয়ে গেছে আমাদের। তাই মেয়ের বিয়েতে যতোই খুশি হতে চাই না কেন, আসলে সবই অসম্পূর্ণ।

মোহাম্মদ আল ঘানদৌর জানান, নববিবাহিত হলেও মনে আনন্দ নেই তার। তবুও স্ত্রীকে সুখে রাখার চেষ্টা করবেন তিনি। যদি আনন্দিত কিনা জানতে চান, আমি বলবো, না আসলে। যা ভেবেছিলাম তার কিছুই হয়নি।

তিনি আরও বলেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে সংসার শুরু করবো কখনো ভাবিনি। তারপরও আমি চেষ্টা করবো নিজের স্ত্রীকে সুখে রাখার। কারণ এটা তার অধিকার। প্রতিটি মেয়েরই সুখে থাকার অধিকার আছে।

মোহাম্মদ আল ঘানদৌর বলেন, যুদ্ধ শেষ হলে আর এই সময়টা বেঁচে থাকতে পারলে নতুন করে ঘর বাধবেন স্ত্রীকে নিয়ে। এখন এই আশাতেই রয়েছেন তারা।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী প্লাবনের ভয়াবহতা আর একের পর এক অবকাঠামো ধসে পড়ার ভিডিও পুরো বিশ্বকে শিউরে তুলেছে। চোখের পলকে বিশাল সব ভবন নদীর তোড়ে ভেঙে পড়া, শহর ভেসে যাওয়া আর শত শত মানুষের মৃত্যুতে...
মৃত্যুর উপত্যকাতেও অলৌকিক ঘটনা ঘটে! প্রলয়ঙ্করী বন্যায় ভেসে যাওয়া নেপালের ধ্বংসস্তূপ থেকে ঠিক যেন এক টুকরো অলৌকিক ছিনিয়ে আনলেন উদ্ধারকারীরা। বন্যায় লন্ডভন্ড রসুয়া জেলায় কাদা আর পাথরের থকথকে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর