জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়ে প্রশ্ন তুললো বিএনপি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারকে স্বাগত জানিয়ে, জাতিসংঘের দেয়া চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, চিঠির ভাষায় নানা অসংগতি দেখা রয়েছে। এসব অসংগতির জবাব চায় দলটি। সেই সঙ্গে আন্দোলন বহাল রাখার কথাও জানান তারা।

টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত ১৮ জানুয়ারি চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার ল’ ইয়ার্স ফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সেই চিঠির ভাষা ও বাক্যসহ নানা অসংগতির কথা তুলে ধরেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, দেশ থেকে রাজনীতিকে নির্বাসনে দেয়া হয়েছে। এখন চলছে শুধু ক্ষমতা, ক্ষমতা, টাকা, অর্থের রাজনীতি। বিগত ১৫ বছর ধরে সরকার বার বার একটি চেষ্টা করেছে বিরোধীদলকে চিত্রায়িত করার চেষ্টা করেছে একটি সন্ত্রাসী দল হিসেবে। জঙ্গি সংগঠন বলছে।

তিনি বলেন, ২৮ অক্টোবরে ঘটনা বিশ্ব কীভাবে দেখেছে সেটা দেখতে হবে। তারা কি বলছে? তারা বলছে, ২৮ অক্টোবর সরকার ক্রাকডাউন করেছে বিরোধীদলের ওপর। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে বিশ্ব বলছে, এটা সুষ্ঠু নির্বাচন হয়নি। তাদের (সরকার) কথা এবার কোনো কাজে দিবে না। এটা মনে রাখবেন।

মঈন খান বলেন, রাজনীতি এখন ক্ষমতার উৎস, আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, ১৫ বছর ধরে ক্ষমতায় আছে, আরও ১৫ বছর ক্ষমতায় থাকতে পারে।

কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশটা তাদের পারিবারিক জমিদারি। তারা বলে, আজীবন ক্ষমতায় থাকবে। আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা সত্য, তবে এ দেশের ১৮ কোটি জনগণ ও ১২ কোটি ভোটারের মন ঠিকই জয় করতে পেরেছি।

সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও সাংবাদিক নেতা ইলিয়াস খান প্রমুখ।

এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে। এটা আজকে শুধু আমরাই একথা বলছি না, সারা বিশ্বের মিডিয়া দেখুন, বিভিন্ন রাষ্ট্রের যে বক্তব্য এসেছে সেগুলো দেখুন।

প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে নাগরিক ঐক্য। টেবিলে বিছানো কাপড়ে ৭ জানুয়ারির ভোটের বিরুদ্ধে সই করেন নেতাকর্মীরা। এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলনরত বিরোধী দল রাজপথ ছাড়বে না। দেশে গণতন্ত্র ছাড়া অন্য পদ্ধতি চলবে না।

 

এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর