টিভি বিজ্ঞাপনের মূল্য নিয়েও টিআইবির ভুল তথ্য

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত আটটার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব প্রতিবেদনে দেখানো হয়েছে প্রচার হিসেবে। আর এসব সংবাদের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ধরা হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া অনএয়ার ডাটাতেও গড়মিল পাওয়া গেছে। টিআইবির এই রেটের সেঙ্গ বিটিভি নির্ধারিত টেরিস্টেরিয়াল রেটের কোনো মিল পাওয়া যায়নি।

টিআইবির দেওয়া তথ্যমতে, গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ৮টার খবরে ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর এই সময়ের অনএয়ার মূল্য বলা হয়েছে ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি সেকেন্ডের মূল্য ১৫০০ টাকা। 

টিআইবির প্রতিবেদনে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২২ মিনিট ২৭ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৭১ মিনিট নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর নির্বাচনী সব সংবাদকে প্রচারণা হিসেবে দেখিয়েছে টিআইবি। 

এই অনএয়ার হিসেবের যোগফলেও ভুল তথ্য। মোট সম্প্রচার ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড বলা হলেও মোট সম্প্রচার ৪৯১ মিনিট ২৮ সেকেন্ড। এর মধ্যে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২৬ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৬৪ মিনিট ২৯ সেকেন্ড।

বিটিভি বিজ্ঞাপন আকারে কোন সংবাদ প্রচার করে না। রাত ৮টায় বিটিভির সুপার পিক টাইম শুরু হয়, যা শেষ হয় রাত ১২টায়। সংবাদ শুরুর ঠিক আগের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ৬,৬৬৭ টাকা এবং সংবাদের আগে সাড়ে ৫ হাজার টাকা। আর বিরতিতে ১০,৮৩৪ টাকা। টিআইবির প্রতিবেদনে সংবাদের মূল্য নির্ধারণ এই তিনটির কোনটিতেই পড়েনা।

বিটিভির এই বিজ্ঞাপন মূল্যহার ‘পিক টাইম’ সংবাদের মাঝে প্রচারিত ‘স্পট বিজ্ঞাপন’ ক্যাটাগরির প্রতি ১০ সেকেন্ডের মূল্যহার হিসেবে ধরা হয়েছে বলে দাবি করেছে টিআইবি। বস্তুত এই স্পট বিজ্ঞাপন আলাদা কিছু নয়। বিটিভির ওয়েবসাইটে দেওয়া মূল্য তালিকায় দেখা গেছে, তাদের বিজ্ঞাপন স্পটগুলো হলো- সংবাদের শুরু ঠিক আগে বা সংবাদ শেষের পরে, সংবাদের আগে বা পরে, সংবাদের মধ্য বিরতিতে। এখানেই টিআইবির প্রতিবেদনে অসঙ্গতি দেখা গেছে।

সংবাদকে মোট ৬টি ভাগে ভাগ করা হয়েছে, এতে প্রতি ১০ সেকেন্ডের দাম দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। যা প্রতি মিনিটের দাম হিসেব করলে দাঁড়ায় ৯০ হাজার টাকা। অথচ বিটিভির সম্প্রচার মূল্য তালিকায় কোথাও এ রকম রেট নেই।

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশিদ জানান, বিটিভি ন্যাশনালে বিজ্ঞাপন পেলেও বিটিভি ওয়ার্ল্ড-এ খুব একটা বিজ্ঞাপন পাওয়া যায়না। আর বিজ্ঞাপন মূল্য নির্ধারিত। বিটিভি কেন, বাংলাদেশে কোনো টেলিভিশনেই প্রতি মিনিটের বিজ্ঞাপন খরচ ৯০ হাজার টাকা নয়। এই মূল্য যারা দেখিয়েছে তারা বাস্তবতার ভিত্তিতে নয়, বিশেষ উদ্দেশ্যে করেছে।

একাত্তর/এসি
দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতা না হলেও ভোটারদের আস্থা অর্জন হয়েছে, এমন মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মনে করছেন বিশিষ্টজনরা। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায়, সামনের দিনে জনগণের আস্থা ফিরিয়ে...
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের গবেষণায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবি করে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভূক্তিমূলক হয়নি বলে...
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তুললো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি উল্লেখ করে বিরোধীদলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিনে অনিয়মের...
গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। কোনও বিদেশি শক্তি নির্ভর আন্দোলন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সফলতা লাভ করে না বলে মনে করেন বক্তারা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর