বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ‘চ্যাটজিপিটি’

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

বিশ্বজুড়ে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহকে বড় উস্কানি দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা- এআই। এর জয় জয়কার ছিলো সদ্য বিগত ২০২৩ সাল। আর, এই সুযোগে নেট দুনিয়ায় গ্রাহক জয় আর ব্যবসার জায়গা করে নেয় অনেকগুলো সাড়া জাগানো ওয়েবসাইট। চলতি বছরেও ওয়েব জগত বসে আছে অনেক কিছুর আশায়। 

সম্প্রতি আলোচিত মেটাভার্সে ভার্চুয়াল এবিউজের ঘটনায় অতংকে আছে অনেকেই। তারপরও এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানা প্রযুক্তি। ২০২৩ সাল জুড়েই এআই এর জয়জয়কার হয়েছে। আর রাইটারবাডি.এআই নামে অনলাইন কনটেন্ট রাইটিং কোম্পানির জরিপ অনুসারে চ্যাটজিপিটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই সফটওয়্যার। 

২০২৩ সালের আগস্ট নাগাদ এক বছরে চ্যাটজিপিটির ওয়েবসাইট ভিজিট হয়েছে ১ হাজার ৪০০ কোটি বার। 

এরপরের স্থানে আছে ক্যারেক্টার এআই। এই ওয়েবসইটে গিয়ে আপনি পছন্দ মতো ক্যারেক্টার ডিজাইন করার পাশাপাশি, অনলাইনে বিদ্যমান অন্য ক্যারেক্টারের সাথে চ্যাটও করতে পারবেন। ওয়েবসাইটটির ব্যবহারকারির সংখ্যা শতো কোটি ছাড়িয়ে গেছে। 

কুইলবট আরেক এআই রাইটিং ওয়েবসাইট। শিক্ষার্থীদের জন্য উপযোগী ওয়েবসাইটে ইংরেজিতে কোন কিছু লিখলই তা নতুন করে পেরাফেজ করে লিখে দেয়। গত ১ বছরে এটি ১১০ কোটি বার ভিজিট হয়েছে। এদিকে গবেষকদের জন্য খুবই উপযোগী ওয়েবসাইট হাগিং ফেস ডেটা বা তথ্যের কাজে সাহায্য করে। ৩১ কোটি ৬ লাখ মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করে। 

চ্যাটজিপিটিকে টক্কর দিতে গুগল নিয়ে আসে নিজস্ব ওয়েব সাইট বার্ড। যা একটি এআই চ্যাটবট। খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠা বার্ড এক বছরে ব্যবহার করেছে ২৪ কোটি ৬ লাখ ইউজার। তথ্য প্রযুক্তি জগতের পর্যবেক্ষকদের আশা ভার্চুয়াল জগতকে আরো বেশি সমৃদ্ধ করতে ২০২৪ সালে যুক্ত হবে অনেক প্রযুক্তি। 

 

এআর
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর