মনোনয়ন দৌড়ে বড় জয় পেলেন ট্রাম্প

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে (প্রাইমারি) জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, মনোনয়ন দৌড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি উল্লেখযোগ্য বিজয়। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। 

এ জয়ের ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। 

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৫৪ দশমিক ৯ শতাংশ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৩ দশমিক ১ শতাংশ ভোট। আগামী ৮ ফেব্রুয়ারি নেভাদা এবং ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকরা বলছেন, এই জয়ের মাধ্যমে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে অনেকটা এগিয়ে গেলেন। 

আরবিএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর