এবার ব্লাড সুগার জানাবে স্যামসাং স্মার্ট ওয়াচ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

প্রযুক্তিকে পানির মতো সহজ আর স্বাস্থ্য সেবিকার মতো প্রয়োজনীয় করে তোলার লক্ষ্যে কাজ করছে টেক জায়ান্টগুলো। ব্লাড সুগার পরীক্ষা থেকে ব্লাড প্রেশার মাপার কাজও এখন করা যায় হাতের স্মার্ট ওয়াচ দিয়ে। 

এসব হেলথ এন্ড ফিটনেস ট্র্যাকিং সেবা দেয়ার প্রতিযোগিতায় এখনো অ্যাপলের চাইতেও বেশ এগিয়ে আছে স্যামসাং। বাজারে আনছে নিত্যনতুন সব গেজেট ও ডিভাইস।  

কিছুদিন আগেও কেউ কি ভাবতে পেরেছে যে ঘরে বসেই হাতের স্মার্টফোন দিয়ে ব্লাড সুগার চেক করা যাবে কিংবা হাতে পড়ার স্মার্টওয়াচে মাপা যাবে ব্লাড প্রেশার!
নতুন নতুন ফিচার্সের সাথে পরিচয় করিয়ে দিতে টেক কোম্পানিগুলোর প্রতিযোগিতার শেষ নেই। তবে স্বাস্থ্য সেবাকে আরও সহজ করার দৌড়ে স্যামসাং তুলনামূলক এগিয়ে। 

ঘরে বসে সুচ ফোটানো ছাড়াই ব্লাড সুগার পরীক্ষা কিংবা প্রেশার মাপার মত প্রয়োজনীয় কাজগুলোকে ঘড়ি বা মোবাইলে নিয়ে আসার চেষ্টা করছে অনেক আগে থেকেই। 

সম্প্রতি উন্মুক্ত হলো কোম্পানিটির নতুন পণ্য গ্যালাক্সি রিং এর ফিচার্স। বছরের শেষনাগাদ পণ্যটি গ্রাহকের হাতে পৌঁছতে পারে। 

হার্ট বিট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, ওয়ার্কআউট রেকর্ডিং সহ আরও অনেক ফিটনেস ট্র্যাকিং সবই ডিসপ্লে ছাড়াই করতে সক্ষম হবে স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং।

অ্যাপল ২০১০ থেকে ডায়াবেটিস রোগীদের জন্য গ্লুকোজ পরীক্ষার প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে, নতুন ফিচার্স হিসেবে হেল্থ ট্র্যাকিং কে গ্রাহকের কাছে সহজ করে পরিচয় করাচ্ছে স্যামসাং। 

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ সিক্স সিরিজ লঞ্চ করেছে প্রতিষ্ঠান। রক্তচাপ এবং ইসিজি ফিচারসহ বাজারে এসেছে এই স্মার্টওয়াচ। এতে থাকছে স্যাফায়ার ক্রিস্টালসহ একটি অ্যাসোলেড ডিসপ্লে রয়েছে। 

ব্যবহারকারীরা শুধুমাত্র ওয়াই-ফাই ভেরিয়েন্টের মধ্যে বেছে নিতে পারেন। স্যামসাং ওয়াচের এই ফিচারটি ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে অনুমতিও পেয়েছে। 

স্বাস্থ্যসেবাকে সহজ করার মূল লক্ষ্য ধরে নিয়েই আগাচ্ছে টেক প্রতিষ্ঠানগুলো। তবে জটিল ও দুর্বোধ্য বিষয়গুলোকে গ্রাহকের কাছে যে যতটা সহজ করতে পারবে সেই এ দৌড়ে এগিয়ে থাকতে পারবে।

এআরএস
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বিশ্বের নামী ব্র্যান্ডের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেটের দাম বাংলাদেশের বেশিরভাগ ক্রেতার সামর্থ্যের বাইরে। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখে...
এআইয়ের কাঁধে ভর করে এবার অবিশ্বাস্য মুনাফা করলো স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ান এই টেকজায়ান্টের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯৩১ শতাংশ। চলতি মাসের শেষদিনে...
স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর