ফ্যাশন বাইয়ের প্রচ্ছদে এসিড হামলা শিকার নারীর ছবি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:২৮ এএম

যে কোন নারীর জীবনে এসিড সহিংসতার শিকার হাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতা। নিদারুণ কষ্ট আর হতাশা থেকে কাটিয়ে উঠতে তাদের দরকার তীব্র মানসিক শক্তির।

তেমনিই এক অদম্য সাহসী নারী প্যাট্রিসিয়া লেফ্রাঙ্ক। যিনি কাজ করছেন বিশ্বের এসিড সহিংসতার শিকার নারীদের নিয়ে। হয়েছেন একটি ফ্যাশন বইয়ের মডেলও।

বেলজিয়ামের নেভেলেস শহরের অদম্য সাহসী নারী প্যাট্রিসিয়া লেফ্রাঙ্ক। এসিড সহিংসতার সার্ভাইবার হিসেবে একটি ফ্যাশন বইয়ের মডেল হয়েছেন তিনি।  
যা এসিড সহিংসতা নিয়ে মানুষের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি করতে পারে।

প্যাট্রিসিয়া লেফ্রাঙ্ক বলেন, এসিড হামলার পর আমি নিজেকে এমনভাবে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছি।

তিনি বলেন, এই ছবিগুলো পাঁচ-ছয় বছর আগে দেখলে আমি হয়তো আমার কান্নাকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না । আমি নিজের এই কুৎসিত মুখকেই এখন মেনে নিয়েছি।

২০০৯ সালে সাবেক প্রেমিকের হাতে এসিড হামলার শিকার হন লেফ্রাঙ্ক। তিন সন্তানের জননী লেফ্রাঙ্ককে এখনো পর্যন্ত এক’শটি অস্ত্র পাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি কোমায় ছিলেন তিন মাস।

লেফ্রাঙ্কের উপর হামলাকারীর কারাদণ্ড হয়েছে৷ একসময় তার সঙ্গে সম্পর্ক ছিল এই বেলজিয়ান নারীর। কিন্তু সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তাকে উত্ত্যক্ত করতেন হামলাকারী।

একদিন ডেলিভারি ম্যানের বেশে বাড়িতে এসে লেফ্রাঙ্কের দিকে এসিড ছুড়ে মারেন তিনি। সেই হামলার পর তিন মাস কোমায় ছিলেন তিন সন্তানের মা প্যাট্রিসিয়া লেফ্রাঙ্ক।

এরপরও হার মানেননি তিনি। বরং দৃঢ় মানসিক শক্তি নিয়ে তার মতো হাজারো নারীর পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগে সহযোগিতা করেছে ব্রিটিশ ফ্যাশন ফটোগ্রাফার র‌্যাঙ্কিন এবং অ্যাসিড সারভাইভারস ট্রাস্ট।

ব্রিটিশ আলোকচিত্রি র‍্যাঙ্কিন দাতব্য সংস্থা এসিড সারভাইভার্স ট্রাস্ট ইন্টারন্যাশনাল (এএসটিআই)-র নতুন প্রচারণার অংশ হিসেবে ‘টেয়ার ক্যুচর’ নামের ল্যুকবুকের জন্য লেফ্রাঙ্কের ছবি তুলেছেন।

লেফ্রাঙ্ক বলেন, এই কাজটা আমাকে অন্যান্য কাজগুলোর থেকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। ফ্যাশন শিল্পে আমরা দেখতে পাই সবকিছু পারফেক্ট। এখানেই প্রথমবার আমরা মানুষকে সুন্দর বার্তা দিতে চাচ্ছি।

বাংলাদেশ, কম্বোডিয়া ও পাকিস্তানের মতো দেশগুলোতে নারীদের উপর এসিড সহিংসতার নেতিবাচক প্রভাব অনেক বেশি। এসব নারীদের জন্য এই বইটি পরামর্শ সহায়ক বা দিক নির্দেশনা হিসাবে কাজ করবে।

প্রতি বছর বিশ্বে গড়ে দশ হাজার নারী এসিড সহিংসতার শিকার হয়। এসব নারীরা যেন দৃঢ় মানসিক শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, সেবিষয়ে আরও কাজ করতে চান প্যাট্রিসিয়া লেফ্রাঙ্ক।

এআরএস
সৌন্দর্যের কি সংজ্ঞা আছে, এমন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সৌন্দর্যের কোন নির্দিষ্ট সংজ্ঞা দেয়া যায় না। মানুষের মধ্যে জাতি-বর্ণ, তাদের পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুযায়ী...
তেলুগু ভাষায় নির্মিত ‘দেভারা’ সিনেমার প্রথম পর্ব শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই বাজেটের এক-তৃতীয়াংশ আয় করে ফেলেছে ছবিটি। তবে, এ সিনেমা আলোচনায় আছে অন্য কারণেও।
তারকাদের সাথে ছবি তুলেই লাখ লাখ টাকা আয় করা ওরি-কে নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ‘কে এই ওরি?’
ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষবিভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইট কাড়লেন কিম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর