ছবি তুলে লাখ লাখ টাকা আয় করা এই ওরি কে!

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:২৫ পিএম

তারকাদের সাথে ছবি তুলেই লাখ লাখ টাকা আয় করা ওরি-কে নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ‘কে এই ওরি?’

পোশাকি নাম ওরহান অবত্রমানি । ‘ওরি’ নামেই জনপ্রিয় তিনি। বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই ওরি। বলিউডের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে। বলা যায়, ওরি এখন তারকাদের চোখের মণি।

ভারতীয় গণমাধ্যম ‍এনডিটিভি জানিয়েছে, তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি মুম্বাইয়ের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারপারসন অফিসের বিশেষ প্রকল্প ব্যবস্থাপক। ওরি নিউইয়র্কের পার্সনস স্কুল অফ ডিজাইন থেকে ফাইন আর্টস এবং কমিউনিকেশন ডিজাইনে স্নাতক করেছেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার।

খুব অল্প সময়ে বলিউড তারকাদের প্রিয় হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পান্ডে থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সালমান খানের মতো তারকাদের পাশেও দেখা গেছে এই উঠতি তারকাকে।

যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তার সাথে ছবি নেই, এমন তারকা খুঁজে পাওয়া ভার! তারকাদের সাথে ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অংকটা হয়ে ওঠে দৈনিক ২০-৩০ লাখ, আবার কখনো কখনো নাকি ৫০ লাখ রুপি ছোঁয়।

এক সময় ফোর্বস ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের আয়ের উৎস নিয়ে মুখ খুলেছিলেন ওরি। তিনি জানান, ‘আপাতত আমার লক্ষ্য খুশির বার্তা ছড়িয়ে দেওয়া। মানুষ খুশি হলেই আমি খুশি হই। আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে লোকজনকে খুশি করি। এটাই আমার কাজ। বিভিন্ন সাজে আমি সেখানে পৌঁছে যাই।’ তার সাজ দেখেই নাকি আপ্লুত হয়ে যান উপস্থিত অতিথিরা। ওরি জানান, তাকে বিয়েতে ‘অতিথি হিসেবে নয়, বন্ধু হিসেবে’ উপস্থিত থাকতে বলা হয়।

তিনি আসলে কী করেন তা বর্ণনা করে, ওরি বলেন, ‘প্রত্যেকে এটি জানতে চায়? আমি আমার বসকে আমার প্রথম চাকরির সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলাম তা আমি বলছি, ‘আপনি জানেন, বড় হয়ে আমি চেয়েছিলাম একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবো। কিন্তু আজ আমি একজন গায়ক, একজন গীতিকার, একজন ফ্যাশন ডিজাইনার, একজন সৃজনশীল পরিচালক, একজন স্টাইলিস্ট, একজন নির্বাহী সহকারী, একজন ক্রেতা এবং কখনও কখনও একজন ফুটবল খেলোয়াড়। আমার মনে হয় জীবন মানেই তোমার স্বপ্নগুলোকে ফুলিয়ে দাও, উড়তে পাখা দাও এবং প্রতিটি সুযোগকে কাজে লাগাও। আমি এমন একজন মানুষ যদি আমাকে আপনার দেয়ালের জন্য কিছু আঁকতে বলেন, আমি পুরো বাড়িটি রঙ করে দেবো।’

বলিউডে যেকোনো পার্টি হোক কিংবা বিয়ে বাড়ি অথবা জন্মদিন- ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ।

এনএন/কেএসএইচ
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর